অটোয়া, বুধবার ১৫ এপ্রিল, ২০২৬

উঠবে জেগে বন্য সমাজ - শাহ্‌ বাহাউদ্দীন (শিশির)

By Ashram | প্রকাশের তারিখ June 22, 2020 | দেখা হয়েছে : 1266
উঠবে জেগে বন্য সমাজ - শাহ্‌ বাহাউদ্দীন (শিশির)

বে উঠবে জেগে, বন্য সমাজ,  
মানবতার ঝাণ্ডা উড়বে নিরঝড় বাতাসে। 
অন্যায় আর অবিচার যাবে ঘুচে,  
নিশ্চিহ্ন হবে স্বার্থপর কালোবাজারিরা। 
ফুটবে ফুল থোকায় থোকায়,  
মমতার জমা-খরচের কর্মশালায়। 
শালবনের ঝিরিঝিরি বাতাসে,  
খেলবে আনন্দের বার্তা, শুনাবে গান সাম্যের। 

সমাধি হবে জঞ্জালে ঘেরা,  
সব ঈর্ষা আর ঘৃণায় ভরা জীবনের গাঁথা। 
হবে শুরু উৎসবের রথ চলা,
করবে নিশ্চিত জীবনের সব অধিকার।
নারী পুরুষের কিংবা কালো সাদায়,  
এমনকি ধর্মে থাকবেনা ভেদাভেদ মানুষের।  
শিক্ষার আলোয় হবে পরিপূর্ণ,
আলোকিত হবে নির্ভেজাল প্রতিটি হৃদয়।  

মনুষ্যবাদের তাণ্ডবে পালাবে অশুভ সব, সমরের ভয়,
একসাথে ঝরে যাবে শকুনদের সবকটা পাখা। 
জন্ম নেবে সবুজ নতুন চর,
গড়বে আবাস শৃঙ্খলহীন স্বচ্ছ জনপদ।  
তাসের ঘরের মতই ভেঙ্গে লুটাবে ধুলায়,
অসৎ অট্টালিকা। 
সোনার সন্তানেরা ছড়াবে আঁধারের জ্যোতি, অসহায়ের আশা,  
আর শর্তহীন ভালবাসা শুধু একতাঁরে সাধা।  

জেগে উঠবে সে, তুমি, সাথে আমি,    
মনের সবকটা কপাট খুলে।     
চলবে এগিয়ে, 
পৃথিবীর সমস্ত জনপদ প্রতিটি জানালা মেলে। 
আনন্দের প্লাবনে দুঃখ যাবে মুছে, 
আঁকবে সুখের আলপনা।    
আর অন্য দিকে, গ্লানি আর ভয় জমাবে পাড়ি,  
না ফেরার দেশে।

শাহ্‌ বাহাউদ্দীন (শিশির)। অটোয়া, কানাডা 

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.