অটোয়া, বৃহস্পতিবার ২০ আগস্ট, ২০২৬

তবুও ভালোবাসি - মেহেনাজ পারভীন মেঘলা

By Ashram | প্রকাশের তারিখ September 29, 2020 | দেখা হয়েছে : 886
তবুও ভালোবাসি - মেহেনাজ পারভীন মেঘলা

তোমাতে এতো মেঘ কেন?
হঠাৎ তোমার এতোটা নীরবতা!
তোমার স্বপ্নে আমি নেই তাই স্বপ্ন ভেঙে ফেলেছি।
তাই তো আমি স্বপ্নে ফিরিনি,
থেকেছি সীমাহীন দূরে,অজানা নিরাশায়।
দিনের বদলে রাতের আকাশ আর কবিতা ভালোবাসি।
তুমি ভাগ্যবান তারকা যা আমার আকাশে নেই।
মুখরোচক স্মৃতিরা ধারাপাতে বেহালা বাজায়;
তুমুল আবেগ ছড়ানো আঙিনায়।
স্মৃতিরা মুচকি হাসে মনের আয়নায়।
এখনো তোমাকে আমার মুখস্থ; মুগ্ধ অপেক্ষায়।
ছন্দপতনের মুহূর্তেও উষ্ণতম হৃদয় থেকে পাঠালাম "আকুল আকাঙ্খা"।
হতচ্ছাড়া মন তবু চায় একটু আলাপ নির্জনতায়।
আমি মনের পিছনের সিঁড়ি দিয়ে নেমে যাই।
সে কি ব্যথা-যাকে বলে "এনজিনা পেকটোরিস"।

মেহেনাজ পারভীন মেঘলা
দিনাজপুর, বাংলাদেশ

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.