অটোয়া, বুধবার ১৫ এপ্রিল, ২০২৬

বিজয়ের রোল - নির্মল ভৌমিক

By Ashram | প্রকাশের তারিখ December 16, 2021 | দেখা হয়েছে : 717
বিজয়ের রোল - নির্মল ভৌমিক

চারদিকে আজ উঠছে ভীষণ 
বিজয় বিজয় রোল, 
পতাকা হাতে হাসছে সবাই
দিচ্ছে মনে দোল।

হামাগুড়ি বুটের লাত্থি 
নেইতো এক চুল,
গুড়িয়ে দিয়ে পাকবাহিনীর বিকট হাসি
পেয়েছি স্বাধীন কোল।

চারদিকে তাই আজ আতশবাজি 
ফুটছে ধুম ধুম, 
মায়ের কোলে হাসছে শিশু 
নেইতো চোখে ঘুম।

ডাকছে পাখি ফুটছে ফুল 
দূর হয়েছে খুন,
বর্গীরা সব পালিয়ে গেছে
বীর বাঙালির গুণ।। 

১৬/১২/২০২১খ্রিঃ-
নির্মল ভৌমিক
নবীনগর,ব্রাহ্মণবাড়িয়া

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.