ঘর পাব, বাবু একটা ঘর?
আদিম সমস্যা থেকে উত্তোরিত হতে চেয়ে
সমাজ গড়ে গোষ্ঠীসুখ খুঁজে
স্বপ্ন বুনেছিল।
কালে কালে গতি পেল
ধান গাছে ধান
ফুল ফোটে গাছে
ভালোলাগার ইমারত গড়ে ওঠে
আর এক হিরন্ময় সকাল।
যে সকালের মঞ্জিমায় আত্মবিস্মৃতির দেশে
আত্মোপম বাঁচা চাই সকলে,ভালবেসে।
তারও পরে
ক্রমে ক্রমে কয়েকজন মিলে
সকাল দুপুর বিকেল ভাগ করে নিলে
অন্তহীন রাত নিয়ে
সমাজমানুষে বিপ্রলব্ধ হয়ে
নিঃসীম শূন্যতা বুকে নিয়ে
অস্তিত্ব টিকিয়ে রাখার করুন আকুতি-
ঘর পাব বাবু একটা ঘর।
তন্ময় পালধী
শংকরপুর, হুগলি
অনিকেত - তন্ময় পালধী
By Ashram |
প্রকাশের তারিখ August 2, 2020 |
দেখা হয়েছে : 912
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.