রৌদ্রের প্রখরতা যাচে সূর্য
চন্দ্র তার ছায়াতেই খুশি।
তারা বলে আমি আছি পাশাপাশি
ভেবোনা দেবো তুমায় বারমাসি হাসি।
বিবাগী মেঘ বলে বসনা আমার পাশে
উড়িয়ে বানাবো বৃষ্টি
জমিনে ছড়িয়ে দেবো
প্রেমের তৃপ্তি নেবো
করবো নতুন সৃষ্টি।
জমিন চেয়ে বলে
এসেছো আমার বুকে?
বিলায় না এই হৃদয়ে
সব জল চুষে নেবো
হাসির ফোয়ারা দেবো
যেওনা আমায় হারিয়ে!
আমন্ত্রণের পালা শেষ।
চন্দ্র তার নেয় দেশ।
সেই ভালো নীলে আছে একা
ভয় কি পাশে আছে সহস্র তারকারাজি
মাঝে মাঝে মেঘ দেয় দেখা।
মেঘ আড়াল করে সূর্যটা উকি দেয়
রংধনু ওঠে দেয় হাসি।
বৃষ্টি জড়িয়ে বুকে রংধনু বলে তাই
ভালবাসি ভালবাসি।
সেলিনা শেলি । ইংল্যান্ড
আমন্ত্রণ – সেলিনা শেলি
By Ashram |
প্রকাশের তারিখ January 29, 2020 |
দেখা হয়েছে : 1318
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.