অটোয়া, সোমবার ২২ জুন, ২০২৬

হলুদ খামের দিনগুলো - মো.মহিবুল ইসলাম মহিন

By Ashram | প্রকাশের তারিখ March 9, 2024 | দেখা হয়েছে : 483
হলুদ খামের দিনগুলো - মো.মহিবুল ইসলাম মহিন

কটি ছোট্ট চার কোনা হলুদ খাম,
যার মাঝে লুকায়ে রয়েছে,
কত শত আবেগ জড়ানো স্মৃতি অম্লান।
মনের কোনে জমানো, প্রেয়সীর মান অভিমান,
কত শত মায়ের নিরেট খাঁটি জমানো,
দূর পরবাসে সন্তানের জন্য পাঠানো ভালবাসা অম্লান।
কত শত বাবার, শাসনের আড়ালে লুকানো,
সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জয়গান।
কত শত ভাইয়ের নিঃস্বার্থ ভালবাসার,
বোনের প্রতি স্নেহমাখা অবাধ বিচরণ।
একটি হলুদ খাম,কত গুলো লাইন,
বিস্তর জুড়ে থাকত, একেকটি
হৃদয় নিঃশেষীত রক্তক্ষরণ।
প্রতিটি কলমের খোচাতে থাকতো,
হৃদয় নিংড়ানো আবেগের ধরন,
সুখ দুঃখের মাঝে এক অবাধ মেলবন্ধন।
সবি আছে তব এই ভূবনে,
কিন্তু এরি মাঝে হারিয়ে গিয়েছে,
আমাদের সেই হলুদ হলুদ খামে,
আবেগ জড়ানো সেই সোনালী স্মৃতি! 

মো.মহিবুল ইসলাম মহিন
বিরামপুর, দিনাজপুর
বাংলাদেশ

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.