অটোয়া, বৃহস্পতিবার ২০ আগস্ট, ২০২৬

ইন্দ্র পতনের শব্দ - মহম্মদ সফিকুল ইসলাম

By Ashram | প্রকাশের তারিখ March 21, 2024 | দেখা হয়েছে : 329
ইন্দ্র পতনের শব্দ - মহম্মদ সফিকুল ইসলাম

মার চোখের সামনে ভীত সন্ত্রস্ত অসংখ্য নক্ষত্র
ওঁরা লুকানোর পথ খুঁজছেন
কোন নির্জন গুহা পাচ্ছেন না
ড‍্যাবড‍্যাব করে শুধু দেখে চলেছেন
আমার ভ্রুরুর ওপর দুটো পিঁপড়া বসে হাসছে;
অপমানে ভয়ংকর গর্জাচ্ছেন কয়েকটি নক্ষত্র,
পিঁপড়া হেসে বলল,-- আমার বয়ে গেল!

একঝাঁক বাজপাখি উড়ে গেল নদীর উপর দিয়ে 
মাছেরা বুঝতে পেরে কেঁদে উঠল
ততক্ষণে ওদের ঝাঁক ছত্রভঙ্গ 
সংখ্যা গেল কমে
চারপাশে গভীর নিস্তব্ধতা
ইন্দ্র পতনের শব্দ বাতাসে ভেসে বেড়াচ্ছে।

মহম্মদ সফিকুল ইসলাম 
উত্তর চব্বিশ পরগনা
পশ্চিমবঙ্গ, ভারত

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.