ঘুম
ঘুমের মধ্যে ঘুম ভাঙলে
একহাত লুডো খেলে নিই
অ্যালজলাম ফাইভ কে ঘুটি করে
প্রাণপণ চেষ্টা করি ছক্কা ফেলার
অনেকবার চেষ্টা করার পর, যদিবা পড়ল
তিন ছক্কা, মানে পচ!
কতবার বলেছি,
মাথার কাছে একটা মোমবাতি জ্বেলে রাখবে, একটা সাদা কাগজ...
দেরি হয়ে যাচ্ছে
ভুল গুলো লিখে যেতে হবে,
সেটা ঘুমের মধ্যে ছাড়া সম্ভব নয়।
পুনরাবৃত্তি
আমি অক্ষর ছুঁয়ে দেখি, যেমনি মা জল সেঁক দিয়ে
ছুঁয়ে দেখে কপালের উত্তাপ।
তাকে বোঝার চেষ্টা করি, একপশলা
রোদ এসে পড়ে পশ্চিম রোয়াকে।
সীমন্ত রেখা পেরিয়ে লাল মাটির
রাস্তা গিয়ে মিশেছে নশ্বর সম্পর্কে,
ঘুমের আগের স্টপেজে নেমে গেছে
চেনা মানুষজন।
নিস্তারের গল্প বুনতে যারা এসেছিল এই
তাঁতঘরে, তাঁরা রঙিন সুতো হাতে বেঁধে
আনন্দ ভাসিয়েছে অলীক চরকায়।
অয়ন ঘোষ
তারকেশ্বর, হুগলি
পশ্চিমবঙ্গ, ভারত
অয়ন ঘোষ’র দু’টি কবিতা
By Ashram |
প্রকাশের তারিখ September 12, 2020 |
দেখা হয়েছে : 1194
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.