কেউ হাঁটবার জন্য নেই আমার সঙ্গে;
অগণিত মানুষ হাঁটছে শহরের পথে
কিন্তু আমি একাই হাঁটি আমার সঙ্গে।
কেউ কথা বলারও নেই আমার সঙ্গে;
সবাই সবার সাথে ঠিক কথা বলছে
অথচ আমি আছি একাকীত্বের সঙ্গে।
কেউ শোনারও নেই আজ এই শহরে;
সবাই শুধু বলার জন্য উন্মুখ থাকে
তবুও কেউই শোনেনা কাউকে শহরে।
অগণিত মানুষের বসবাস এই শহরে;
মুখোশের আড়ালে বহুরূপী সাজে
আর মানবতা চলে গেছে শহর ছেড়ে।
সবারই এখানে ব্যস্ততা নিজের মতো;
ভালোবাসাও কর্পোরেট হয়ে গেছে
তবু সবাই সোশাল নেটওয়ার্কেই ব্যস্ত।
কাজী জুবেরী মোস্তাক । বাংলাদেশ
এখানে সবাই একা - কাজী জুবেরী মোস্তাক
By Ashram |
প্রকাশের তারিখ September 4, 2019 |
দেখা হয়েছে : 1013
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.