অটোয়া, সোমবার ১৯ অক্টোবর, ২০২৬

আগষ্ট মাস - নির্মল ভৌমিক

By Ashram | প্রকাশের তারিখ August 11, 2021 | দেখা হয়েছে : 1057
আগষ্ট মাস - নির্মল ভৌমিক

আগষ্ট মাস শোকের মাস
বুকে দীর্ঘশ্বাস, 
বাঙালি জাতির পিতা খুন হল 
করুণ ইতিহাস! 

আলোর ঘরে আঁধার এলো
মানচিত্রে পড়লো দাগ,
সোনার ভূমি শ্মশান হল 
শূন্য হল বাগ!

আগষ্ট মাস শোকের মাস 
দুঃখ লাগে বেবাক, 
যে শিখলো বাঁচতে মোদের 
ঘাতক নিলো তাঁর প্রাণ !

আগষ্ট মাস শোকের মাস 
বাঙালির আর্তনাদ, 
চলার গতি স্তব্ধ হল,উন্নয়নে বাঁধ 

হৃদয় মরমে কষলে হিসাব
প্রমাণ পাবে তার,
এ যে মোদের অপূরণীয় সর্বনাশ
নয়তো ভুলিবার!!  

নির্মল ভৌমিক 
নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া।। 

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.