ঠকঠক করে কাঁপছে দেখ
মহানগরীর ফুটপাত,
আটকানো কি যায় এই শীত
বুকেতে জড়ায়ে দুই হাত?
উদোম গায়ে কেহ জীর্ণ শীর্ণ
হাঁটু মুড়ে বাঁকা পিঠ,
ক্ষুধায় কারো বা কাতর আর্তি
গালে দাগ কালশিট।
ছিন্ন পোশাক টেনে টেনে কেহ
করে নিবারণ লজ্জা,
নিরাবরণ আকাশের তলে
কংক্রিটে কারো শয্যা।
কাল কেউটে মেঘেরা যবে
করে আনাগোনা সকালে,
রোদেলা ঝিলিক খুঁজে ফেরে তারা
কি আছে পোড়া ভালে!
আমরা যখন ছাতের তলে
গরম খুশিতে মশগুল,
মরার উপর খাঁড়ার ঘা তাদের
বৃষ্টি ফোটায় হুল।
কাকের মতো জল ঝেড়ে ফের
শুরু বাঁচার লড়াই,
মরে মরে বেঁচে থেকেও বাঁচে
বাঁচার আকাঙ্খায়।
গৌতম নায়েক
বীরভূম, পশ্চিমবঙ্গ
মরার উপর খাঁড়ার ঘা - গৌতম নায়েক
By Ashram |
প্রকাশের তারিখ February 12, 2022 |
দেখা হয়েছে : 742
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.