মেঘে ঢাকা একফালি রোদ্দুর
ফিরে যাও এইবেলা জীবনে
অনেকতো লুকোচুরি খেলেছো
প্রেমের উত্তাপ আর ফাগুনে-
কত ঢেউ এসে এসে চলে যায়
কত ঢেউ চলে গিয়ে পিছু চায়
ফেলে আসা স্মৃতি পিছু ছাড়েনা
সামনেটা অতীতকে কাছে চায়!
ঢেউ এসে আছড়ায় মোহানায়
ভেঙে হয় খানখান আঘাতে
ফিরে গিয়ে আবার সে চলে আসে
সৈকত চায় প্রেম আর যন্ত্রণা!
গল্পের মাঝপথে যদি মেলে দুজনায়
দেখবে আত্মার জীর্ণতা
জেগে থাকে নিশিদিন চেতনায়-
ভালোবাসা যদি পৌঁছায় গভীরে
কেন তবে আর ভয় তুফানে
ঘর পুড়ে ছাই হোক
অকালের অলনে-
ভেসে যাক সব আশা
তীরে এসে তরী নিয়ে ,
থেকে যায় অন্ধের স্পর্শে
মন-ভালো মিশকালো নয়ন অরণ্যে!
সহদেব বন্দ্যোপাধ্যায়। কলকাতা
এ এক অন্য… -সহদেব বন্দ্যোপাধ্যায়
By Ashram |
প্রকাশের তারিখ January 10, 2021 |
দেখা হয়েছে : 994
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.