অটোয়া, বুধবার ১৫ এপ্রিল, ২০২৬

বর্ণচোরা রাজপথ - শেখ ফিরোজ

By Ashram | প্রকাশের তারিখ May 18, 2019 | দেখা হয়েছে : 1622
বর্ণচোরা রাজপথ - শেখ ফিরোজ

ই তো রাজ পথ।
এখানে সূর্যের প্রখরতা নামে প্রতি গ্রীষ্মে ;
প্রতি শীতে নামে শিশিরের কোমলতা। 
এখানে মানবের অমানবিক মৃত্যু ঘটে
এখানে মানবিক জোৎস্না ফোটে চন্দ্র ছাড়াই।

এই তো রাজপথ; 
জুঁই,চামেল, শিউলী বা পলাশ ফোটেনা 
এখানে নুতন নুতন গল্প ফোটে,
এখানে ইতিহাস শিশু হামাগুড়ি দিয়ে
মৃত্যুকে করে অনায়াস আলিঙ্গণ 
এখানে বার্ধক্যকে গিলে ফেলে যৌবন।
এখানে পাপের জন্ম;পাপ খেয়ে ফেলে
এখানে ইতিহাস ভেঙ্গে জন্ম নেয় ইতিহাস
রক্ত জমে গড়ে উঠে এপিটাফ
সভ্যতায় ছুড়ে দেয় নুতন শপথ
সঁপে দেয় তৃপ্তপ্রাণ;
জুঁই, চামেল, শিউলী বা পলাশের আর অভাব হয়না
অনায়াসে ছড়ায় ঘ্রাণ।  
এই তো রাজপথ।     

এখানে তুমি আর আমি নিত্য খেলি
আশা নিরাশা, আলো আর আঁধার নিয়ে
স্বপ্ন খুন করে করি অবিনাশী নৃত্য
প্রজাকে জানাই নমস্কার আর রাজকেই বলি ভৃত্য।

এই তো রাজপথ
এখানে ধান ও বহ্নি ছাড়াই খই ফোটে 
চতুর চাটুকারের নিষ্ঠুর ঠোঁটে। 
তবুও সমাদৃত তাই। এখানে ভাইয়ের হাতে খুন হয় ভাই
তবুও রাজপথ চাই-
এসো,বৃক্ষ জন্মাই ;
সব কিছু ধুয়ে ফেলে-এসো,বৃষ্টি নামাই।  

শেখ ফিরোজ
ভাঙ্গা, ফরিদপুর, বাংলাদেশ।

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.