শহরে থাকি বলে হেমন্তের ভোরের হাওয়া গায়ে লাগে না,
ময়না, টিয়া, বক, ডাহুক ও শালিক পাখির উড়াল দেখি না।
শীতের ভোরে দেখিনা কৃষক গরু নিয়ে হালে যেতে,
সরিষার ফুল, বিলের মাছ, পিঠা-পুলি পাই না খেতে।
বসন্তের কোকিলের কুহু কুহু সুমধুর ডাক, বনে বনে ফুল-
ডালে ডালে শিমুল পলাশ, প্রেমিক-প্রেমিকার মন করে ব্যাকুল।
গ্রীষ্মে বোর ধানের মন মাতানো গন্ধ, ঝরের সময় আম কুড়ানো,
তাপদাহে হিজল, করচ, আম- জাম গাছের ছায়ায় শরাইর জুড়ানো।
বর্ষায় হাওরের বুকে পাল তুলা নৌকা, ভাটিয়ালী গান-
টিনের চালে রিম-ঝিম বৃষ্টি, গ্রামেই আমার প্রাণ।
শরতের সুনিল আকাশ, শিউলি ফুল, নদীর তীরে কাশফুল-
হাওরে লাল-সাদা শাপলা ফুল, আমাকে করে আকুল।
পরিতোষ ঘোষ চৌধুরী । সিলেট, বাংলাদেশ
গ্রামেই আমার প্রাণ -পরিতোষ ঘোষ চৌধুরী
By Ashram |
প্রকাশের তারিখ December 27, 2019 |
দেখা হয়েছে : 1474
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.