অটোয়া, বুধবার ১৫ এপ্রিল, ২০২৬

জিয়ন কাঠি - তন্ময় পালধী

By Ashram | প্রকাশের তারিখ April 10, 2023 | দেখা হয়েছে : 591
জিয়ন কাঠি - তন্ময় পালধী

ভালোবাসলে পাখি হতে হয়
মুক্ত, খোলা আকাশের নীচে
যেথায় আকাশ মেশে ঘাসফড়িং এর সাথে।

নদী সীমাহীন হয়ে
যেথা সোহাগের মালা খুঁজে ফেরে
তার সুরে গ্রন্থিহীন হলে
ভালোবাসা জাগে। 
তাকে মুক্তো করে নিতে হয়

কথার মিড় অলিন্দের
দরজা ছুঁয়ে ছুঁয়ে
আবেশের স্রোতে ডুব দিলে
সামিয়ানা তল শুধু তুমিময়
সে ঘ্রাণের গন্ধে বেঁচে থাকি
বেঁচে থাকে আমার অহং।

সব আছে শুধু
আকাশের রঙ গেছে মুছে
স্রোতও আজ ঘোলা জল ঘেঁটে 
নোনা সমুদ্রের অসীমতা না বোঝা হয়ে
কেবলই মাথা খুঁড়ে মরে।

তন্ময় পালধী
শংকরপুর, হুগলী, পশ্চিমবঙ্গ

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.